Sunday, 1 April 2012

ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস। নিজের ব্লগের জন্য বেছে নিবেন কোনটি?

সাম্প্রতিক ঘটনাসমূহঃ

সাম্প্রতিক সময়ে দেখা যায় অনেকেই তাদের “ব্লগস্পট” ব্লগটিকে সরিয়ে নিয়ে যাচ্ছে “ওয়ার্ডপ্রেস” এর দিকে। আবার অনেকে “ব্লগস্পট” বা “ওয়ার্ডপ্রেস” এর মাঝেই সফলতা লাভ করছে। তাদের ২ দিন পর, পর ২ টানায় পরে ব্লগ পরিবর্তন করতে হচ্ছে না।
ঠিক এরকম কতোটা হয়েছে বা হবে আমি বলতে পারবো না সঠিক ভাবে। তবে আমি ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস যেটাতেই ব্লগ বানানো হোক না কেন, সেই ব্লগ বানানোর আগে কিছু পরামর্শ ও ধারণা দিতে পারি। যেন ১ দিন এখানে বানিয়ে পরে আবার আপনাকে ২ দিন পর সেটা অন্য জায়গায় নেয়ার কষ্ট টি না করতে হয়।

কেন এমন হচ্ছেঃ

এসব হবার মুল কারণ ই হচ্ছে কেও সঠিক ভাবে না যানার চেষ্টা করে হট করে ব্লগ বানিয়ে ফেলে। “ব্লগস্পট” ও “ওয়ার্ডপ্রেস” এর মাঝে কি, কি সুবিধা,অসুবিধা রয়েছে তা তারা লক্ষ্য করে না।
আমি অনেক কেই দেখেছি যারা পেইড ব্লগ বানিয়ে ফেলছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু যখন ব্লগ পরিচালনা করতে যাচ্ছে তখন সোজা বাংলায় খাচ্ছে “বাঁশ”। তারা তখন প্রতিনিয়তই আপসুস করতে থাকে তাদের না যেনে ভুল করার কারণে।
তারা হয়তো মনে করেছে যে “ব্লগস্পট” বা “ওয়ার্ডপ্রেস” এর মাঝে আমি সব সুবিধাই পাবো,তাই এতো কিছু চিন্তা করার প্রয়োজন কি? কিন্তু আসলে তা নয়। পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে আসলে তার ব্লগটিকে পরিপূর্ণ ভাবে তৈরি করতে প্রয়োজন ছিল হয়তো “ওয়ার্ডপ্রেস” এর কিন্তু সে না যানার ফলে পেইড ভাবেই তৈরি করে ফেলেছে ঝুঁকের বসে ব্লগটি “ব্লগস্পট” এর মাঝেই!!
এতে তার ফলাফল কি দাঁড়ায়? অবশ্যই “শূন্য” এর চেয়ে বেশি কিছু দাঁড়াবে না। কারণ এখন তার আর কিছু করার নেই। যার ফলে তার মনের মতো ব্লগ না পাওয়ার ফলে, একটি অপূর্ণ ব্লগেই কাটাতে হবে।তাই চলুন কিছুটা আলোচনা করা যাক এদের উপর।

ব্লগার “ব্লগস্পট” । আপনার ব্লগিং এর হাতে খড়ির জন্য একটি সুন্দর প্লাটফ্রমঃ

১/ সাম্প্রতিক সময়ে লক্ষ্য করে দেখবেন ব্লগার.Com তাদের এডমিন প্যানেল পরিবর্তন করেছে। যা দেখতেও অতান্ত সুন্দর, পরিষ্কার এবং আগের থেকে লক্ষ্য করে দেখবেন লোড হচ্ছে দ্রুত। যা একজন নতুন ব্লগার কে আকর্ষণ করতে সক্ষম।
২/ “ওয়ার্ডপ্রেস” থেকে “ব্লগস্পট” এর টেম্পলেট খুব সহজ ভাবে এডিট করা যায়। যারা একেবারে নতুন তারাও কিছুটা চেষ্টা করলে এডিট করতে পারবে। আর আপনি খুঁজে পাবেন “ব্লগস্পট” এর জন্য অসংখ্য টেম্পলেট (থিম)। আপনি তা কিনতেও পারবেন আবার ফ্রী তে ডাউনলোড করে এডিট করে নিতে পারবেন সঠিক ভাবে “এইচটিএমএল”(HTML) এর মাধ্যমে।
৩/ তবে আপনি ব্লগস্পট এর মাঝে কোন প্লাগিং পাবেন না। যার ফলে এখানে আপনি “ওয়ার্ডপ্রেস” এর মতন প্লাগিং ব্যবহার করে ব্লগটিকে যা ইচ্ছা তাই করতে পুরোপুরি সক্ষম হতে পারবেন না। তবে আপনি এখানে ব্লগ সাইডবার, ফুটার, হেডার বা অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারবেন “উইজেট”। তবে আপনি যদি কোন অন্যধরণের কোন ফিচার বা কাস্টোমাইজ করতে চান তবে আপনাকে অবশ্যই “এইচটিএমএল”(HTML) এর জ্ঞান রাখতে হবে।
৪/ সাধারণত প্রায় সবাই বলতে গেলে “ব্লগস্পট” এর মাঝে ব্লগ তৈরি করার ক্ষেত্রে এড পাওয়ার কথা চিন্তা করেই বানিয়ে থাকে। কারণ আপনি এখানে পবেন গুগলি থেকে এড এর সুবিধা। যার জন্য যদি কিছুটা কষ্ট করেন তবে টাকা আয় করা আপনার জন্য ব্লগারের “ব্লগস্পট” মাধ্যমটাই বেটার হবে।
৫/ যখন আপনি আপনার ব্লগটি “ব্লগস্পট” এর মাঝে শুরু করবেন তখন সেটি আপনার মালিকাধিন থাকলেও থাকবে না। কারণ ব্লগার টিম সেটি প্রতিনিয়ত দেখবে। আপনি যদি কোন কিছু কপি করেন বা কেও যদি আপনার ব্লগের নামে তাদের কাছে রিপোর্ট করে তবে তারা ঐ পোষ্ট সরিয়ে দেবার ক্ষমতা রাখে, আবার আপনার ব্লগটিকে চিরতরে বন্ধ করে দেওয়া ও নতুন কিছু নয়। তাই এখানে এই সমস্যা টিই বেশি ঝামেলা করে থাকে।

তবে হ্যাঁ আবারো বলতেই হচ্ছে যারা নতুন তাদের জন্য ব্লগস্পট হচ্ছে “হাতেখড়ি” দেয়ার জন্য অন্যতম একটি মাধ্যম।

নিজের একটি সুন্দর বেক্তিগত প্লাটফরম এর জন্য ওয়ার্ডপ্রেস কে ধন্যবাদ দিনঃ

১/ আপনি আপনার ব্লগটিকে সুন্দর এবং ভালো মানের করতে চাইলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস কে সরণ করতে হবে। ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড অতান্ত গুছালো এবং আপনি লক্ষ্য করে দেখবেন প্রায় সব সিরিয়াস বেক্তিগত এবং কমিউনিটি ব্লগ গুলো ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি।
২/ ওয়ার্ডপ্রেস এর থিম আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বানিয়ে নিতে পারবেন। এছারাও “ব্লগস্পট” এর মতই আপনি অসংখ্য ওয়ার্ডপ্রেস ফ্রী থিম পেয়ে যাবেন।
৩/ আর হ্যাঁ এখানে আপনি পারবেন প্লাগিং ব্যবহার করতে। যদিও এখানে কোডিং করা যায় তার পরেও তা অনেকের কাছেই বেঝাল মনে হয়। আর ব্লগস্পট এর মাঝে বেঝাল হলেও কোডিং করা ছারা কোন উপায় নেই। যার ফলে প্লাগিং ব্যবহার করতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস এর কাছেই আসেতে হবে। আর এতো, এতো প্লাগিং এর মাঝে আপনি নিজের প্রয়োজনীয় প্লাগিং টি বের করে দিতে পারেন আপনার ব্লগটিকে অন্য রকম ভিন্নতা।
৪/ সবারই হয়তো যানা রয়েছে যে ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স সফটওয়্যার এবং এর রয়েছে একটি বিশাল কমিটি। যাতে প্রতিনিয়তই যোগ হচ্ছে অসংখ্য থেকে অসংখ্য সদস্য। কারণ এখানেই আপনি আপনার ব্লগটিকে টেম্পলেট ও প্লাগিং এর মাধ্যমে খুব সহজে সবার থেকে আলাদা ভাবে তৈরি করে নিতে সক্ষম হবেন। এতে আপনি বিভিন্ন সহায়তা নিতে পারবেন wordpress.org থেকে।
৫/ ওয়ার্ডপ্রেস এ আপনার মালিকানা একমাত্র আপনারই। এখানে ব্লগস্পট টিম এর মতো কেও আপনার পথে বাঁধা হয়ে আসবে না। আপনার কেনা ডোমেইন, হোস্টিং শুধু মাত্র আপনারই!! কেও এসে রিপোর্ট করুক আর যাই করুক। কোন কাজে দেবে না, যার ফলে আপনার কষ্টের লেখা বা আপনার ডাটা গুলো প্রতিনিয়তই থাকবে সেফ। তাছারা আপনি এখানে ব্যাকআপ রাখার ফলে ডাটা হারিয়ে যাবার কোন চাঞ্চই নেই।

এ জন্যই সবাইকে বলবো আপনার ব্লগটি হুট করে বানিয়ে পরে আফসুস না করে প্রথমেই সঠিক ভাবে চিন্তা করে তারপর বানান।

আগে ঠিক করুনঃ

১/আপনার ব্লগের বিষয় কি?
২/ কি, কি সুবিধা থাকবে?
৩/ কি করতে চান?
৪/ ব্লগটি কেমন হবে দেখতে?
৫/ যেখানে তৈরি করতে যাচ্ছেন সেই প্লাটফরম কি আসলেই তার জন্য উপযুক্ত কি না?

তবেই না আপনার ব্লগটি সুন্দর ও পারফেক্ট রূপ ধারণ করবে। আপনার চিন্তা ধারা হোক সঠিক ক্ষেত্রে এবং প্রত্যাশা রাখি যেন আপনার সব ভালো ইচ্ছে গুলো কোন ঝামেলা ছারাই পূর্ণ হয়। সেই পর্যন্ত বিদায়……….

“ সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন”।

SCHOOL OF HTML : FIRST CLASS (HTML স্কুল)

HTML নিয়ে অনেকে জানতে আগ্রহী। কিন্তু সুন্দর কোন বই বা বাংলা site না থাকায় খুব কষ্ট করে অনেক টাকা দিয়ে course করে শিখে থাকেন। আমি www.w3schools.com থেকে English-কে বাংলায় translate করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি খুব কাজে দিবে। এটা ধারাবাহিক ভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। শুধু আপনারা আমাকে উৎসাহ দিবেন।আমি খুব সুন্দর করে উদাহরন দিয়ে লিখেছি। হালকা পরবর্তন করেছি যতটুকু প্রয়োজন ।
(কথায় যেন HTML নিয়ে একটা বই দেখেছিলাম। কিন্তু ওইটা আমার কাছে ভাল লাগে নি।অর্থাৎ পুর্নাঙ্গ বলে মনে হয় নাই।)

প্রথম ক্লাস

HTML পরিচিতি
প্রথমে উদাহরন দিয়ে শুরু করি।
উদাহরণ :
<html>
<body>
<h1>My first Heading</h1>
<p>My first paragraph.</p>
</body>
</html>
________________________________________

HTML কি ?
HTML হল এক প্রকার ভাষা যা web page কে describe করে।
• HTML হল Hyper Text Markup Language।
• HTML কোন programming ভাষা নয় এটি একটি markup language।
• markup language হলো markup tags এর সমষ্…
• HTML, markup tags এর মাধ্যমে web page কে describe করে।
________________________________________
HTML tags কি ?
Markup tags কে সাধারনত  HTML tags বলে
• HTML tag হল এমন keyword যা angle bracket দিয়ে ঘেরাও থাকে যেমন <html>
• HTML tag সাধারনত জোড়ায় জোড়ায় এসে যেমন <b> এবং </b>
• উপরের উদাহারনে দুইটা <b> এবং </b> আছে প্রথমটাকে “start tag বা opening tag” এবং পরেরটাকে “end tag বা closing tag” বলে।

HTML Documents = Web Pages

  • HTML documents-গুলো web pages কে  describe করে
  • HTML documents-গুলো HTML tags and plain text ধারন করে।
  • HTML documents কে web pages ও বলে।
web browser ( যেমন : Internet Explorer বা Firefox ) HTML document-গুলো কে পড়ে আবনফ তাweb page-এ প্রকাশ করে। Browser গুলো HTML tags প্রকাশ করেনা, কিন্তু web page-এর content-গুলোকে ব্যখ্যা করে।
<html>
<body>
<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>
</body>
</html>

Example-এর ব্যখ্যা

  • <html> এবং </html> এর ভিতরের text-গুলো web page-কে describe করে
  • <body> এবং </body>এর ভিতরের text-গুলো হলো visible page content
  •  <h1> এবং</h1> এর ভিতরের text-গুলো heading হিসাবে প্রকাশিত হয়।
  •  <p>এবং </p>এর ভিতরের text-গুলো  paragraph হিসাবে  প্রকাশিত হয়।
আশা করি এই class-এর পর আবার দেখা হবে ।
comment করতে কিন্তু ভুলবেন না ।

দ্বিতীয় ক্লাস এখানে দেখেনিন

SCHOOL OF HTML : SECOND CLASS (HTML স্কুল)

স্বাগতম!
আজ আবার শুরু করতে যাচ্ছি এইচটিএমএল নিয়ে দ্বিতীয় ক্লাস ।প্রথম ক্লাসটা দেখেনিন ।

প্রথম ক্লাসের পর অনেক দিন পার হয়ে গেল তাইনা !
মাফ করবেন আর ইনশাআল্লাহ regular ক্লাস নিব তবে একটু একটু করে।

HTML কি করে শুরু করবেন ?

এখানে জানা রআখা ভাল যে আমরা HTML কিছু EDITOR SOFTWARE এর মাধ্যমে edit করতে পারি যেমন dreamweaver এবং visual studio
কিন্তু আমরা এই সফটওয়্যার ব্যবহার না করেই note pad ব্যবহার করে html edit করব ।
শুরু করার আগে আমরা যেনে নাই যে।

.HTML বা .HTM ফাইল extension কি ?


আমরা যখন ফাইল edit করে সেইভ করব তখন যেকুন নাম লিখে এতাকে .html বা .htm
যে কোন extension দিয়ে save করতে পারি।এতে সমস্যা নাই।(আপনি যদি আপনার PC তে কোন ফাইল এর শেষে কোন extension না দেখেন তবে আপনি আপনার PC এর my computer >tools>folder option >view>”Hide extension for known file types” এর টিক mark তুলে দিবেন।
আজ শিখাব কি করে লিংক তৈরি করবেন ।

HTML link

উদাহরন লক্ষ করুন:
<a href=”http://www.w3schools.com”>This is a link</a>
link তৈরির জন্য যে tag ব্যবহার করবেন তা হোল <a>
এই উদাহরনে <a এই tag কে আরও specific করছে href এই attribute (attribute সম্পর্কে আমি পরের অন্য ক্লাসে বলব)
এখানে this is a link এই কথা টা কিন্তু clickable হয়ে থাকবে।
চেষ্টা করে দেখেন নোট প্যাড খুলে একবার করে দেখেন।
ভাল লাগবেই।
কমেন্ট করতে ভুলবেন না।

Joomla দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট খুব সহজে।-1

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু । আশাকরি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও একপ্রকার আছি আর কি।
প্রযুক্তির এই চরম উৎকর্ষতায় প্রযুক্তি বিষয়ক নির্ভীক অগ্রপথিক পিসি হেল্পলাইনের হাত ধরে হাটতে হাটতে কখন যে মনের আকাশে উজ্জ্বল সন্ধা তারার মত উকি দিয়ে উঠল একটি দুঃস্বপ্ন তা নিজেও জানি না, সেই দুঃস্বপ্নের নাম নিজের একটি ওয়েব সাইট। আর এই দুঃস্বপ্ন শুধু আমার একার নয়, আমার মত লাখ লাখ মানুষের দুঃস্বপ্ন এটি। একে আমি দুঃস্বপ্ন বললাম কেন? বললাম এই কারণে যে, আমরা চাই আমাদের নিজের একটি ওয়েব সাইট থাক কিন্তু একটি একটি পরিপূর্ণ ডায়নামিক ওয়েব সাইট তৈরী করতে যে সমস্ত কোডিং/স্ক্রিপ্টিং জানতে হয় আমরা অনেকেই তা জানি না। আবার কোন প্রফেশনাল ডেভেলপার কে দিয়ে করাতে গেলে গুনতে হয় অনেক টাকা যা আমার মত শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব নয় অর্থাৎ সাধ আছে সাধ্য নাই। তাই এটি দুঃস্বপ্ন বৈ আর কি? আপনি কি বলবেন? অত্যাধুনিক এই যুগে আমাদের ছোট হৃদয়ের বড় স্বপ্নগুলো গহীন অন্ধকারে হারিয়ে যাবে? না যাবে না আর এ জন্যই হাজার হাজার প্রফেশনাল ওয়েব ডেভেলপার আমাদের জন্য তৈরী করল একটি বিস্ময়কর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার নাম “জুমলা“

হ্যা জুমলা দিয়ে আপনি খুব কম সময়ে অল্প পরিশ্রমে তৈরী করতে পারবেন মনের মত একটি ওয়েব সাইট। যদিও আপনি html, css, php, xhtml, xml, mySQL ইত্যাদির নামও শোনেন নি। তবে যদি এগুলো জানতেন তাহলে যত ভালো ভাবে বুঝতেন না জানলে তত ভালো বুঝবেন না। আমি জানি পোষ্ট টা অনেক বড় হয়ে যাচ্ছে তাই কষ্ট করে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আসুন মূল কথায়, জুমলা দিয়ে ওয়েব সাইট তৈরীর সময় আমাদের প্রচুর পরিমাণে পেজ/কন্টেন্ট যুক্ত, মোছা, যোগ ও বিয়োগ করতে হবে তাই এটি আমাদের ওয়েব সাইটের সার্ভারে করতে গেলে অনেক  ঝামেলা হবে। তাহলে উপায়? হ্যা উপায় তো আছেই আর তা হল আমাদের কম্পিউটারকেই একটি সার্ভার বানিয়ে নিতে হবে যাকে বলে localhost আর এই localhost এ আমাদের ওয়েব সাইট তৈরী হওয়ার পর আমরা সেটিকে মূল সার্ভারে আপলোড করব। সমস্ত প্রক্রিয়ার জন্য আমাদের দুটি জিনিষের প্রয়োজন হবে একটি হল xampp যা আপনার কম্পিউটারকে লোকাল হোস্ট তৈরী করবে ও অন্যটি হল joomla! Project
যেহেতু আমরা শিখছি তাই এমন ভার্সন ব্যবহার করব যেটা দিয়ে আমাদের শিখতে সহজ হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন-
  1. xampp-1.7.1 (http://www.mediafire.com/?xmydnnzdhqn)
  2. joomla 1.5 (http://www.joomla.org/)
joomla সম্পর্কে আমি যে পোষ্ট গুলো লিখব সেগুলো সবই ছবি সহ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে লিখতে চেষ্টা করব। কারো কোন সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবেন ও কোন গ্রহণযোগ্য পরামর্শ থাকলেও জানাবেন। এবং আপনাদের সুবিধার্তে পোষ্ট গুলোর প্রত্যেকটির pdf থাকবে।
উপরোক্ত সফটওয়্যার গুলো ডাউনলোড করে ডেস্কটপে রাখুন, পরবতী পোষ্টে xampp ইন্সটলেশন ও joomla স্থাপন দেখানোর প্রত্যাশায় আজকের মত বিদায়, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকু

Download “pdf

জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট খুব সহজে!-2

সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, গত পর্বে আমরা জুমলা কি? ও কি কাজে ব্যবহার হয় তা নিয়ে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় দুটি টুলস ডাউনলোড সম্পন্ন করেছি। এ পর্বে আমরা xampp ইন্সটলেশন এবঙ তাতে joomla প্রোজেক্ট স্থাপন নিয়ে আলোচনা করব।
তাহলে প্রথমে আপনি xampp সফটওয়ার টি অন্য সকল সফটওয়ার এর মত c ড্রাইভে ইন্সটল করুন (কোন কমান্ড দিবেন না শুধু next and finish) তাহলে দেখবেন দেখবেন আপনার ডেস্কটপে একটি আইকন তৈরী হবে। এই আইকনে ডাবল ক্লিক করুন তাহলে এরকম একটি স্ক্রীন আসবে

এখানে apache ও mysql চালু না থাকলে start এ ক্লিক করে চালু করে মিনিমাইজ করে দিন আর যদি চালু থাকে তাহলে তাহলে কিছু করার দরকার নাই শুধু মিনি মাইজ করুন।
এখন আপনি আপনার মাই কম্পিউটার হতে c ড্রাইভে প্রবেশ করুন এবং xampp এর মধ্যে যান এখানে দেখবেন htdocs নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে প্রবেশ করুন। এবং সেখানে pchelpline নামে একটা ফোল্ডার তৈরী করুন এবং ক্লোজ করুন। এরপর আপনি যেখানে joomla ডাউনলোড করে রেখেছেন সেখানে যান দেখবেন এটি একটি জিপ ফাইল এবং তাকে এক্সট্রাক্ট করুন এক্সট্রাক্ট করার সময় পাথ হিসেবে pchelpline ফোল্ডার টি দেখিয়ে দিন, এক কথায় joomla কে pchelpline ফোল্ডারে এক্সট্রাক্ট করুন। এই পর্যায়ে আমাদের কে একটি ডেটাবেজ তৈরী করতে হবে তার জন্য আপনি যে কোন একটি ব্রাউজার খুলুন এবং এড্রেস বারে লিখুন localhost/phpmyadmin এবং এন্টার চাপুন তাহলে একটি উইন্ডো আসবে সেখানে নিচের চিত্রের মত pchelpline লিখে create বাটনে ক্লিক করুন (আর কোন কিছু পরিবর্তনের প্রয়োজন নেই) তাহলে আপনার ডেটাবেজ তৈরী সফল হল

এবার উইন্ডো কে ক্লোজ করে আবার ব্রাউজার টি খুলুন এবং এড্রেস বার এ লিখুন localhost/pchelpline এবং এন্টার চাপুন তাহলে এরকম একটি চিত্র পাবেন

এখানে আপনাকে কিছু করতে হবে না শুধু next চাপুন।
এর পর এরকম একটি চিত্র দেখবেন।

এখানেও কিছু করতে হবেনা শুধু next চাপুন।
এবার এ রকম একটি চিত্র দেখবেন

সেখানেও কিছু করতে হবে না শুধু next চাপুন।
এবার এ রকম একটি চিত্র দেখবেন

এখানে database Type এর স্থানে mysql সিলেক্ট করুন এবং host name এর স্থানে লিখুন localhost, user name এর স্থানে লিখুন root, password এর স্থানে কিছু লেখার দরকার নাই, database name এর স্থানে লিখুন pchelpline, next চাপুন। তাহলে নিচের মত একটি চিত্র দেখবেন

এখানে কিছু করার দরকার নাই শুধু next চাপুন। তা হলে একটি চিত্র দেখবেন এখানে site name এর জায়গায় লিখুন pchelpline, your email এর জায়গায় যে কোন একটি দিয়ে দিন। admin password এবং confirm admin password এর জায়গায় 123456 লিখে তার নিচে বরাবর install sample data বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে sample data installed successfully দেখাবে এবার next চাপুন। কিছুক্ষণ এর মধ্যে Finish উইন্ডো আসবে। ব্যাস এখানেই sample data ইন্সটল শেষ হল। এখন ব্রাউজার টি ক্লোজ করুন ও আপনি যে pchelpline নামে একটা ফোল্ডার তৈরী করেছিলেন সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করুন। সেখানে দেখুন অনেক গুলা ফোল্ডার আছে সেখান থেকে installation নামের ফোল্ডার টি ডিলেট করে দিন। ও উইন্ডো ক্লোজ করে বেরিয়ে আসুন। এখন আপনার ব্রাউজারটি আবার ওপেন করে এড্রেস বারে লিখুন localhost/pchelpline এবং এন্টার চাপুন ব্যাস আপনার জুমলা সাইট প্রস্তুত

এখন শুধু আপনাকে এই সাইটের বিভিন্ন জায়গায় আপনার নিজস্ব তথ্য যোগ করতে হবে।
আর এগুলো কি ভাবে করতে হবে তা পরের পোষ্ট গুলোতে আলোচনা করার প্রত্যাশায় এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।
পি ডি এফ এখানে
http://www.ziddu.com/download/18519910/joomla-2.pdf.html

জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট-3

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট সিরিজের প্রথম পোষ্ট এ আলোচনা করা হয়েছিল জুমলার বেসিক বিষয় নিয়ে এবং দ্বিতীয় পোষ্ট এ আলোচনা হয়েছিল xampp এবং joomla ইন্সটলেশন সম্পর্কে আশাকরি এই দুইটি পোষ্ট এ যা যা আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজ ও করেছেন। দুই পর্বের শেষে আমরা জুমলার ডিফল্ট স্ক্রীন ডিসপ্লে করতে সক্ষম হয়েছি,

এবং এখানে দেখা যাচ্ছে যে পুরো ওয়েব পেজ এ জুমলা সম্পর্কিত তথ্য দেওয়া আছে এবার আমাদের কাজ হল এগুলোকে সরিয়ে আমাদের নিজস্ব তথ্য সেখানে যোগ করা চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি apache এবং mysql স্টার্ট করে নিন

এবার যে কোন একটি ব্রাউজার খুলে এড্রেস বারে লিখুন localhost/pchelpline/administrator এর পর এন্টার চাপুন তাহলে নিচের মত একটি চিত্র দেখতে পাবেন

এখানে username এর জায়গায় লিখুন admin এবং password এর জায়গায় লিখুন 123456 এবং login ক্লিক করুন। তাহলে এরকম একটি চিত্র দেখতে পাবেন

এটাই হল আপনার কন্ট্রোল প্যানেল, আপনি এখান থেকে জুমলা ওয়েব সাইটের যাবতীয় তথ্য এডিট/ডিলেট/যোগ ইত্যাদি সহ আপনার ওয়েব সাইটের জন্য যা যা লাগবে সবই করতে পারবেন। আপনারা আপনাদের বোঝার সুবিধার্তে ব্রাউজারে একটা ট্যাবে localhost/pchelpline লিখে এন্টার দিয়ে জুমলা সাইট ওপেন করে রাখুন মনে রাখবেন এটা হল 1 নং ট্যাব এবং অন্য আর একটা ট্যাবে localhost/pchelpline/administrator লিখে ইউজার নেম পাসওয়ার্ড প্রবেশ করিয়ে কন্ট্রোল প্যানেল ওপেন করে রাখুন, এটা হল 2 নং ট্যাব। 1 নং ট্যাবের এই চিত্র টা লক্ষ করুন

এটাকে বলা হয় টপ মেনু এখানে লক্ষ করে দেখুন About joomla, features, News, The community মোট চারটি মেনু আছে। এখন আমাদের প্রথম কাজ হল এখানে আমাদের নিজস্ব আরো একটি মেনু যোগ করতে হবে মনে করুন আমরা Turjo নামের একটি মেনু তৈরী করব। এ জন্য প্রথমে আপনি 2 নং ট্যাব এর Article Manager এ ক্লিক করুন।

তাহলে এই রকম একটি চিত্র দেখতে পাবেন

এখান থেকে উপরের ডান দিকে new বাটনে ক্লিক করুন। তাহলে এই রকম একটি চিত্র দেখতে পাবেন।

এখানে Title এ লিখুন Turjo, Alias এ লিখুন Turjo, Section এ সিলেক্ট করুন Uncatagorised, Published এ yes দিন Front page এ no দিন Category তে Uncatagorised সিলেক্ট করুন। এবং নিচেন টেক্সট ফিল্ড এ লিখুন Turjo is my best friend. We live inKhulna. এখন save বাটনে ক্লিক করুন। এবার Menus মেনু হতে Top menu সিলেক্ট করুন এখন যে উইন্ডো টি আসবে সেখানে উপরে ডান ‍দিক হতে New বাটনে ক্লিক করুন তাহলে এরকম একটি চিত্র আসবে।

এখান থেকে Article এ ক্লিক করুন। তাহলে এরকম একটি চিত্র আসবে

এখান থেকে Article Layout এ ক্লিক করুন তাহলে এরকম একটি চিত্র আসবে

এখানে Title এ লিখুন Turjo, Alias এ লিখুন Turjo, এখন ডান পাশে save এর নিচে Parameters (Basic) এর অধীনে Select Article এর select ক্লিক করুন তাহলে এরকম একটি উইন্ডো আসবে

এখান থেকে Turjo, এর উপর ক্লিক করে সেভ ক্লিক করুন। এবার 1 নং ট্যাবে এসে রিফ্রেশ করুন তাহলে দেখবেন Top menu তে Turjo নামের মেনুটি দেখা যাচ্ছে।

এখন এখানে ক্লিক করা হলে আমরা Turjo সম্পর্কে যা লিখেছিলাম সেটা দেখা যাবে।

এই ভাবে আপনি আপনার টপ মেনুতে যা যা যোগ করবেন তা যোগ করতে পারেন। পরের পর্বে আমরা এই টপ মেনুতে সেকশন ও ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশায় আজকের মত বিদায়, আল্লাহ হাফেজ। পি ডি এফ এখানে

জুমলা দিয়ে তৈরী করুন নিজের ওয়েব সাইট খুব সহজে-4


এবং এ পর্বে আমরা কিছু এক্সটেনশন এবং টেমপ্লেট ডাউনলোড করব যা আমাদের আগামী পর্বে প্রয়োজন হবে-
  1. Extension
  2. Template
এখানে দেওয়া লিংক গুলো থেকে ডাউনলোড করার পর দেখা যাবে যে এগুলো রার ফাইল। ডাউনলোড করার পর এই রার ফাইল গুলোকে এক্সট্রাক্ট করার পর আলাদা আলাদা ফোল্ডারে Extension এবং Template সংরক্ষণ করুন এবং মূল রার ফাইল দুটি ডিলিট করে দিন। (রার ফাইল এক্সট্রাক্ট করার পর অনেকগুলো জীপ ফাইল পাওয়া যাবে এগুলোকে আনজীপ করবেন না এগুলোকেই ফোল্ডারে সংরক্ষণ করুন) আগামী পর্বে (11/02/12. 11:59 pm) টেমপ্লেট সংযোজন, মোডিফাই এবং এক্সটেনশন সংযোজন, ডেভেলপ দেখানোর প্রত্যাশায় এখনকার মত বিদায় আল্লাহ হাফেজ।